কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো
কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো। যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো। আগমনীর নাচের তালে নতুন মুকুল নামল ভালে, নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো। ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে, কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে। জীর্ণ পাতা উড়িয়ে ফেলা খেল্, কবি, সেই শিশুর খেলা— নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).