কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে

Rabindranath Tagore

কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে—
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
তোমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥

পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা—
দুখের মাধুরীতে কৱিল দিশাহাৱা।
সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে—
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).