কালো মেঘের ঘটা ঘনায় রেআঁধার গগনে
কালো মেঘের ঘটা ঘনায় রেআঁধার গগনে, ঝরে ধারা ঝরোঝরো গহন বনে। এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তোমার উঠল ফুটে বাদল-বেলার বরিষনে। ওগো, এবার তুমি জাগো জাগো— যেনএই বেলাটি হারায় না গো। অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে— আর কি গো সে রয় গোপনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).