কাছে তার যাই যদিকত যেন পায় নিধি
কাছে তার যাই যদিকত যেন পায় নিধি, তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না। কখনো বা মৃদু হেসেআদর করিতে এসে সহসা শরমে বাধে, মন উঠে উঠে না। রোষের ছলনা করিদূরে যাই, চাই ফিরি— চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না। কাতর নিশ্বাস ফেলিআকুল নয়ন মেলি চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না। যখন ঘুমায়ে থাকিমুখপানে মেলি আঁখি চাহি থাকে, দেখি দেখি সাধ যেন মিটে না। সহসা উঠিলে জাগিতখন কিসের লাগি শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না। লাজময়ী, তোর চেয়ে দেখি নি লাজুক মেয়ে, প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).