জয় তব বিচিত্র আনন্দ, হে কবি

Rabindranath Tagore

জয় তব বিচিত্র আনন্দ, হে কবি,
জয় তোমার করুণা।
জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা।
জয় অমৃত তব, জয় মৃত্যু তব,
জয় শোক তব, জয় সান্ত্বনা।
জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব,
জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী।
জয় প্রেমমধুময় মিলন তবজয় অসহ বিচ্ছেদবেদনা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).