জয় জয় তাসবংশ-অবতংস!

Rabindranath Tagore

জয় জয় তাসবংশ-অবতংস!
ক্রীড়াসরসীনীরে রাজহংস॥

তাম্রকূটঘনধূমবিলাসী! তন্দ্রাতীরনিবাসী!
সব-অবকাশ-ধবংস! যমরাজেরই অংশ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).