জননী, তোমার করুণ চরণখানি
জননী, তোমার করুণ চরণখানি হেরিনু, আজি এ অরুণকিরণরূপে॥ জননী, তোমার মরণহরণ বাণী নীৱর গগনে ভরি উঠে চুপে চুপে তোমারে নমি হে সকল ভুবনমাঝে, তোমারে নমি হে সকল জীবনকাজে, তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে। জননী, তোমার করুণ চরণখানি হেরি আজি এ অরুণকিরণরূপে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).