ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা। হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা। ফিরে বায়ু হাহাস্বরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে— রজনী আঁধার। অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে, তিমিরদুকূলা রে। নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে, চঞ্চলচপলা চমকে— নাহি শশীতারা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).