জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে

Rabindranath Tagore

জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে।
বাতাস জল আকাশ আলোসবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে।
নয়ন দুটি মেলিলে কবে পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যার সবারে যাব তুষি।
রয়েছ তুমি এ কথা কবেজীবনমাঝে সহজ হবে,
আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).