জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে
জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে। বাতাস জল আকাশ আলোসবারে কবে বাসিব ভালো, হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়ন দুটি মেলিলে কবে পরান হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যার সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবেজীবনমাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).