জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে, জেনো প্রিয়ে

Rabindranath Tagore

জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে, জেনো প্রিয়ে
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে,
কালিমার ’পরে তার অমৃত সে বরষে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).