জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে! নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল। এল, এল। বাহির হতে চায় মন, চায়, চায় রে— করে কাহার অন্বেষণ। ফাগুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল— চিতসাগর উদ্বেল। এল, এল। দখিনবায়ু ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল ফুটিয়াছে— খোঁজে বনে বনে— খোঁজে আমার মনে। নিশিদিন আছে মন জাগি কার পদপরশন-লাগি— তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে আমার মন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).