জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ। যে দিন তোমার জগত নিরখিহরষে পরান উঠেছে পুলকি সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত॥ বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে। পিতা মাতা ভ্রাতা সব পরিবার,মিত্র আমার, পুত্র আমার, সকলের সাথে প্রবেশি হৃদয়ে তুমি আছ মোর সাথ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).