জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। চলার পথে দিনে রাতেদেখা হবে সবার সাথে— তাদের আমি চাব, তারা আমায় চাবে। জীবন আমার পলে পলে এমনি ভাবে দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে। রঙের খেলার সেই সভাতেখেলে যে জন সবার সাথে তারে আমি চাব, সেও আমায় চাবে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).