জানি,জানি হল যাবার আয়োজন
জানি,জানি হল যাবার আয়োজন— তবু, পথিক থামো থামও কিছুক্ষণ। শ্রাবণগগন বারি-ঝরা, কাননবীথি ছায়ায় ভরা, শুনি জলের ঝরোঝরে যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন। যেয়ো—যখন বাদলশেষের পাখি পথে পথে উঠবে ডাকি ডাকি। শিউলিবনের মধুর স্তবে জাগবে শরৎলক্ষ্মী যবে, শুভ্র আলোর শঙ্খরবে পরবে ভালে মঙ্গলচন্দন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).