জানি জানিতোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে
জানি জানিতোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে, আমিসেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে॥ সেথায় প্রেমের চরম সাধন,যায় খসে তার সকল বাঁধন— মোরহৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে॥ ওগো,জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা তোমারগভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা। আমার দেহে ধরার পরশতোমার সুধায় হল সরস— আমারধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).