জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে

Rabindranath Tagore

জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে
তুমি গম্ভীর, স্তব্ধ, শান্ত, নির্বিকার,
পরিপূর্ণ মহাজ্ঞান॥
তোমা-পানে ধায় প্রাণসব কোলাহল ছাড়ি,
চঞ্চল নদী যেমন ধায় সাগরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).