জাগো নির্মল নেত্রেরাত্রির পরপারে
জাগো নির্মল নেত্রেরাত্রির পরপারে, জাগো অন্তরক্ষেত্রেমুক্তির অধিকারে॥ জাগো ভক্তির তীর্থেপূজাপুষ্পের ঘ্রাণে, জাগো উন্মুখচিত্তে,জাগো অম্লানপ্রাণে, জাগো নন্দননৃত্যেসুধাসিন্ধুর ধারে, জাগো স্বার্থের প্রান্তেপ্রেমমন্দিরদ্বারে॥ জাগো উজ্জ্বল পুণ্যে,জাগো নিশ্চল আশে, জাগো নিঃসীম শূন্যেপূর্ণের বাহুপাশে। জাগো নির্ভয়ধামে,জাগো সংগ্রামসাজে, জাগো ব্রহ্মের নামে,জাগো কল্যাণকাজে, জাগো দুর্গমযাত্রীদুঃখের অভিসারে, জাগো স্বার্থের প্রান্তেপ্রেমমন্দিরদ্বারে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).