জাগিতে হবে রে

Rabindranath Tagore

জাগিতে হবে রে—
মোহনিদ্রা কভু না রবে চিরদিন,
ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে।
জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,
ফিরে তাঁর কালচক্র অসীম গগনে,
জ্বলে তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).