জাগে নাথ জোছনারাতে

Rabindranath Tagore

জাগে নাথ জোছনারাতে—
জাগো রে অন্তর, জাগো॥
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে॥

নীরব চন্দ্রমা নীরব তারানীরব গীতরসে হল হারা—
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে—
জাগে রে সুন্দর সাথে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).