ইচ্ছা যবে হবে লইয়ো পারে
ইচ্ছা যবে হবে লইয়ো পারে, পূজাকুসুমে রচিয়া অঞ্জলি আছি ব’সে ভবসিন্ধু-কিনারে॥ যত দিন রাখ তোমা মুখ চাহি ফুল্লমনে রব এ সংসারে॥ ডাকিবে যখনি তোমার সেবকে দ্রুত চলি যাইব ছাড়ি সবারে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).