হৃদয়শশী হৃদিগগনেউদিল মঙ্গললগনে
হৃদয়শশী হৃদিগগনেউদিল মঙ্গললগনে, নিখিল সুন্দর ভুবনেএকি এ মহামধুরিমা॥ ডুবিল কোথা দুখ সুখ রেঅপার শান্তির সাগরে, বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা॥ গভীর সঙ্গীত দ্যুলোকেধ্বনিছে গম্ভীর পুলকে, গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা। চিত্তমাঝে কোন্ যন্ত্রেকী গান মধুময় মন্ত্রে বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).