হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে
হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে। এসো হে আনন্দময়, এসো চিরসুন্দর। দেখাও তব প্রেমমুখ, পাসরি সর্ব দুখ, বিরহকাতর তপ্ত চিত্ত-মাঝে বিহরো। শুভদিন শুভরজনী আনো এ জীবনে, ব্যর্থ এ নরজনম সফল করে। প্রিয়তম। মধুর চিরসঙ্গীতে ধ্বনিত করো অন্তর, ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানিঝর।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).