হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা। বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা। বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা। বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা। চল সখি, গৃহ চল, মুঞ্চ নয়নজল— চল সখি, চল গৃহকাজে। মালতিমালা রাখহ বালা— ছি ছি সখি, মরু মরু লাজে। সখি লো, দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর। সখি লো, দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে। আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে। সজনি, সত্য কহি তোয়, খোয়ব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয়। হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে— বাত ন বোলবে, বদন ন হেরবে! মরিব হলাহল ভখি রে। ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে— সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবনমরণে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).