হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়
হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়। মিশাবি জোছনাহাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়। মলয় কপোল চুমে ঢলিয়া পড়িছে ঘুমে, কপোল নয়নে জোছনা মরিয়া যায়। যমুনালহরীগুলি চরণে কঁদিতে চায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).