হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে
হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে। বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে॥ এই-যে আলোর আকুলতাএ তো জানি আমার কথা— ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥ বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে; জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে। আজকে দেখি পরান-মাঝে,তোমার গলায় সব মালা যে— সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).