হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে
হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে। বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে। তোমার মোহন এল ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে— বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে। বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা। পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা। এবার জাগ্রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে— বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).