হৃদয়-আবরণ খুলে গেল তোমার পদপরশে হরষে ওহে দয়াময়
হৃদয়-আবরণ খুলে গেল তোমার পদপরশে হরষে ওহে দয়াময়। অন্তরে বাহিরে হেরিনু তোমারে লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে— হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).