হেআকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

হেআকাশবিহারী-নীরদবাহন জল,
আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল।
তুমি বরনে বরনে কিরণে কিরণে প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে
দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল।
শেষেশ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে,
কবেবাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতল।
আজ পাষাণদুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া
নীল গগনের হারানো স্মরণ
গানেতে সমুচ্ছল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).