হে সন্ন্যাসী

Rabindranath Tagore

হে সন্ন্যাসী,
হিমগিরি ফেলেনীচে নেমে এলেকিসের জন্য।
কুন্দমালতীকরিছে মিনতি,হও প্রসন্ন।
যাহা-কিছু ম্লান বিরস জীর্ণদিকে দিকে দিলে করি বিকীর্ণ।
বিচ্ছেদভারেবনচ্ছায়ারেকরে বিষণ্ণ— হও প্রসন্ন।

সাজাবে কি ডালা, গাঁখিবে কি মালা মরণসত্রে!
তাই উত্তরী নিলে ভরি ভরি শুকানো পত্রে?
ধরণী যে তব তাণ্ডবে সাথি প্রলয়বেদনা নিল বুকে পাতি।
রুদ্র, এবারে বরবেশে তারে করো গো ধন্য— হও প্রসন্ন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).