হে অন্তরের ধন
হে অন্তরের ধন, তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন। আমার ঘরে তোমায় আমিএকা রেখে দিলাম স্বামী— কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ। হে অন্তরের ধন, এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন। তোমার বাঁশি নানা সুরেআমায় খুঁজে বেড়ায় দূরে, পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).