হে মহাজীবন,হে মহামরণ, লইনু শরণ, লইলু শরণ
হে মহাজীবন,হে মহামরণ, লইনু শরণ, লইলু শরণ॥ আঁধার প্রদীপে জ্বালাও ও শিখা, পরাও পরাও জ্যোতিষ টিকা— করো হে আমার লজ্জাহরণ। পরশরতন তোমারি চরণ— লইনু শরণ, লইনু শরণ। যা-কিছু মলিন, যা-কিছু কালো, যা-কিছু বিরূপ হোক তা ভালো— ঘুচাও ঘুচাও সব আবরণ।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).