হে ক্ষণিকের অতিথি

Rabindranath Tagore

হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া॥
কোন্ অমরার বিরহিণীরে চাই নি ফিরে,
কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া॥

ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলনলে বিরহ আনো।
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মনভুলানো মোহনতানে গান গাহিয়া।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).