হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে

Rabindranath Tagore

হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে
জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে॥
তোমার বাণীতে সীমাহীন আশা,চিরদিবসের প্রাণময়ী ভাষা—
ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে॥
এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু,
আনুক জীবনে নবজনমের অমল আয়ু।
জীর্ণ যা-কিছু যাহা-কিছু ক্ষীণনবীনের মাঝে হোক তা বিলীন—
ধুয়ে যাক যত পুরানো মলিন
নব-আলোকের স্নানে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).