হবে জয়, হবে জয়, হবে জয় রে
হবে জয়, হবে জয়, হবে জয় রে, ওহে বীর, হে নির্ভয়॥ জয়ী প্রাণ, চিরপ্রাণ,জয়ী রে আনন্দগান, জয়ী প্রেম, জয়ী ক্ষেম,জয়ী জ্যোতির্ময় রে॥ এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে, ওহে বীর, হে নির্ভয়। ছাড়ো ঘুম, মেলো চোখ,অবসাদ দূর হোক, আশার অরুণালোকহোক অভ্যুদয় রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).