হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা— হিমের ঘন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা। সন্ধ্যাপ্রদীপ তোমার হাতেমলিন হেরি কুয়াশাতে, কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা। ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে। দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে। আপন দানের আড়ালেতেরইলে কেন আসন পেতে, আপনাকে এই কেমন তোমার গোপন ক’রে রাখা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).