হায় হায় হায় দিন চলি যায়
হায় হায় হায় দিন চলি যায়। চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে। টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’হে। এল চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ। শ্রাবণবাসরেরস ঝর’ঝর’ ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে। এস’পুঁথিপরিচারক তদ্ধিতকারক তারক তুমি কাণ্ডারী। এস’ গণিতুধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভাণ্ডারী। এস’ বিশ্বভারনতশুষ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত। এস’ হিসাবপত্তরত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত ছল’ছল’ হে। এস’ গতিবীথিচরতম্বুরকরধর তানতালতলমগ্ন। এস’ চিত্রী চট’পট’ ফেলি তুলিকপট রেখাবর্ণবিলগ্ন। এস’ কন্স্টিট্যুশন- নিয়মবিভূষণ তর্কে অপরিশ্রান্ত। এস’ কমিটিপলাতক বিধানঘাতক এস’ দিগভ্রান্ত টল’মল’ হে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).