হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায়

Rabindranath Tagore

হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো—
সুর হারালেম অশ্রুধারে।
তরী তোমার সাগরনীরে, আমি ফিরি তীরে তীরে,
ঠাঁই হল না তোমার সোনার নায় গো—
পথ কোথা পাই অন্ধকারে।
হায় গো, নয়ন আমার মরে দুরাশায় গো,
চেয়ে থাকি দাড়িয়ে দ্বারে।
যে ঘরে ওই প্রদীপ জ্বলে তার ঠিকানা কেউ না বলে,
বসে থাকি পথের নিরালায় গো
চির-রাতের পাথার-পারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).