হারে রে রে রে রে,আমায় ছেড়ে দে রে,
হারে রে রে রে রে,আমায় ছেড়ে দে রে, দে রে— যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। ঘনশ্রাবণধারাযেমন বাঁধনহারা, বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে রে রে রে,আমায়রাখবে ধ’রে কে রে— দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগেগর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেয়ে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).