গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ

Rabindranath Tagore

গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ॥
তোমারে আমি পেয়েছি বলিমনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ॥
জানি নে, নাথ, আমারঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে—
নিজেরে তব চরণ’পরে সঁপি নি রাজরাজ!
তোমারে চেয়ে দিবসযামীআমারি পানে তাকাই আমি—
তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).