গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায়
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরেকার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে। ও যেআমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে— ও যেকেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্ চুলায় রে। ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে— কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).