গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা॥ হয়তো সে তুমি শোন নাই,সহজে বিদায় দিলে তাই— আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা॥ চেয়েছিনুু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবেএমন সন্ধ্যা হবে— জনমের মতো হায় হয়ে গেল হারা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).