ঘরেতে ভ্রমর এল গুন্‌গুনিয়ে

Rabindranath Tagore

ঘরেতে ভ্রমর এল গুন্‌গুনিয়ে।
আমারে কার কথা সে যায় শুনিয়ে।
আলোতে কোন্ গগনে মাধবী জাগল বনে,
এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে।
সারা দিন সেই কথা সে যায় শুনিয়ে।
কেমনে রহি ঘরে, মন যে কেমন করে—
কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে।

কী মায়াদেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে,
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।
আমারে কার কথা সে যায় শুনিয়ে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).