ঘরে মুখ মলিন দেখে গলিস নে— ওরে ভাই

Rabindranath Tagore

ঘরে মুখ মলিন দেখে গলিস নে— ওরে ভাই,
বাইরে মুখ আঁধার দেখে টলিস নে— ওরে ভাই।
যা তোমার আছে মনেসাধো তাই পরানপণে,
শুধু তাই দশজনারে বলিস নে— ওরে ভাই॥
একই পথ আছে ওরে,চলো সেই রাস্তা ধরে,
যে আসে তারই পিছে চলিস নে— ওরে ভাই!
থাক্‌-না আপন কাজে, যা খুশি বলুক-না যে,
তা নিয়ে গায়ের জ্বালায় জ্বলিস নে— ওরে ভাই

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).