ঘাটে বসে আছি আনমনাযেতেছে বহিয়া সুসময়

Rabindranath Tagore

ঘাটে বসে আছি আনমনাযেতেছে বহিয়া সুসময়—
সে বাতাসে তরী ভাসাব নাযাহা তোমা-পানে নাহি বয়।
দিন যায় ওগো দিন যায়,দিনমণি যায় অস্তে—
নিশার তিমিরে দশ দিক ঘিরেজাগিয়া উঠিছে শত ভয়।
ঘরের ঠিকানা হল না গো,মন করে তবু যাই-যাই—
ধ্রুবতারা তুমি যেথা জাগসে দিকের পথ চিনি নাই।
এত দিন তরী বাহিলামযে সুদূর পথ বাহিয়া—
শত বার তরী ডুবুডুবু করিসে পথে ভরসা নাহি পাই।
তীর-সাথে হেরো শত ডোরেবাঁধা আছে মোর তরীখান—
রশি খুলে দেবে কবে মোরে,ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়াদিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবেমহাসাগরের কলগান।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).