গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর— হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর? আজিকে এই আকাশতলেজলে স্থলে ফুলে ফলে কেমন ক’রে, মনোহরণ, ছড়ালে মন মোর? কেমন খেলা হল আমার আজি তোমার সনে! পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে। আনন্দ আজ কিসের ছলেকাঁদিতে চায় নয়নজলে, বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).