গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা
গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা ভোলা মনের স্রোতে ভাসা। কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা। এমনি খেলার ঢেউয়ের দোলে খেলার পারে যাবি চলে। পালের হাওয়ার ভরসা তোমার— করিস নে ভয় পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).