গানের ঝরনাতলায় তুমিসাঁঝের বেলায় এলে
গানের ঝরনাতলায় তুমিসাঁঝের বেলায় এলে। দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে। যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে, কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে। যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে, রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে। যে সুর চাঁপার পেয়ালা ভ’রে দেয় আপনায় উজাড় ক’রে, যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).