গান আমার যায় ভেসে যায়
গান আমার যায় ভেসে যায়— চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥ সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা, সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥ কাঁদন-হাসির আলোছায়া সাৱা অলস বেলা— মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা। ভুলে-যাওয়ার বোঝাই ভরিগেল চলে কতই তরী— উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).