ফুরোলো ফুরোলো এবারপরীক্ষার এই পালা

Rabindranath Tagore

ফুরোলো ফুরোলো এবারপরীক্ষার এই পালা—
পার হয়েছি আমিঅগ্নিদহন-জ্বালা।

মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা—
তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা।
তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি—
আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).